নেত্রকোনায় পৌর কাউন্সিলর গ্রেফতার

নেত্রকোনায় পৌর কাউন্সিলর গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:১০

নেত্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস কবীর রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ও পৌর মেয়রকে আসামি করা হয়। ওই মামলায় ফেরদৌস কবীর রুমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকার চাঁদাবাজিসহ বেশকিছু অভিযোগ রয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতা মামলায় কাউন্সিলর রুমেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading