খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে প্রাণ গেল পর্যটকের

খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে প্রাণ গেল পর্যটকের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৬:২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে মাহবুব আলম নামে এক পর্যটক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিহত মাহবুব শুক্রবার ছুটির দিন খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। তিনি গোসল করতে ঝরনার নিচে দাঁড়ালে পানির সঙ্গে একটি বড় আকারের পাথর তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহবুব আলম মারা গেছেন। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading