এবার ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা
উত্তরদক্ষিণ। রবিবার (২৯ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২১:৫০
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
রবিবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাস ইসা ও হোদেইদাহ বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ স্টেশন বলছে, হোদেইদাহ ও রাস ইসা বন্দর এবং দুটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
হুতিরা ইসরাইলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করার একদিন পর এই হামলা চালালো ইসরাইল।
এদিকে, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। গাজা উপত্যকায় ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।
ইউডি/এবি

