সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আর নেই

সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আর নেই

উত্তরদক্ষিণ। রবিবার (২৯ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর-৫ আসনের টানা আটবারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালটির জনসংযোগ দফতর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্বজনরা জানান, ফিজার কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে।

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে আটবার এমপি নির্বাচিত হন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading