একদিনে ঢাকায় ট্রাফিক আইনে জরিমানা ৩৬ লাখ টাকা, ডাম্পিং ২১৮ গাড়ি

একদিনে ঢাকায় ট্রাফিক আইনে জরিমানা ৩৬ লাখ টাকা, ডাম্পিং ২১৮ গাড়ি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:২০

ঢাকা মহানগরীতে গত বেশ কয়েকদিন ধরেই যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৯৩৪টি মামলায় ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ২১৮টি গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading