ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৭:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীম মোহাম্মদ নসরুল্লাহ আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ পদত্যাগ করায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসন আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত দিনে আমরা যে বৈষম্য দেখেছি সেটি আর হতে দেওয়া হবে না। সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। নতুন দক্ষ উপাচার্যের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading