‘ডিবিতে কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’

‘ডিবিতে কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:৩০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, ডিবিকে আমরা সেভাবেই তৈরি করছি যেখানে মানুষ ন্যায়বিচার পাবে। কোনো নায়ক, নায়িকা বা সেলিব্রেটির সময় কাটানোর জায়গা হবে না ডিবি অফিস। থাকবে না ভাতের হোটেল। আসামি যেই হোক তিনি ন্যায়বিচার পাবেন। গ্রেপ্তার আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততদিন ন্যায় নিষ্ঠা ও পেশাদারিত্ব-সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।

তিনি বলেন, যারা অসহায় ভুক্তভোগী তাদের কথা শুনবো, তাদের কীভাবে আইনি সহায়তা দেওয়া যায় সেটাই দেখাবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার আশ্রয়স্থল। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। অতীতের সব অনিয়ম অভিযোগের ঊর্ধ্বে থেকে আমরা মানুষের সেবায় তথা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading