সংলাপে গণঅধিকার পরিষদ দিলো ১২ প্রস্তাব

সংলাপে গণঅধিকার পরিষদ দিলো ১২ প্রস্তাব

সাদিত কবির। রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:১২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এতে ১২টি প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া ১২টি প্রস্তাব গণমাধ্যমের সামনে তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ।

১২ দফার মধ্যে রয়েছে,অন্তর্র্বতী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা; গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা; সরকারের কাজের সঙ্গে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো; শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে দুর্নীতি, লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া, অর্থপাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ প্রভৃতি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading