ডেঙ্গুতে এক সপ্তাহে ২৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক সপ্তাহে ২৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার (৭ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের এক সপ্তাহে ২৫ জনের প্রাণ গেল। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ১৮৮ জনে। গত এক দিনে সারাদেশে ১ হাজার ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৮০৮ জন।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৪৪০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ৩৩ হাজার ২৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading