পুঁজিবাজারে অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসইসি

পুঁজিবাজারে অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসইসি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:২২

চলমান পুঁজিবাজারের অস্তিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পুঁজিবাজার তদারকি ও কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ের সহযোগিতার আবেদন করেছে কমিশন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত দেড় মাসে লেনদেন কমা এবং সূচকের পতন হ্রাসে বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়কে অবগত করতে চিঠি দেয় বিএসইসি।

পুঁজিবাজারে কারসাজি রুখতে জড়িত ২৫ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে, ২৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে বিএসইসি প্যানেল থেকে ও নিয়ম না মানায় বিভিন্ন ব্যাংকের বন্ড ইস্যু প্রত্যাখান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেসে বিএসইসি। এছাড়া বর্তমান অস্থিরতায় একটি গোষ্ঠী নিজেদের ফায়দা লুটে পুঁজিবাজারকে অস্থির করার পায়তারা করছে বলে অভিযোগ তোলে কমিশন। সব মিলিয়ে পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সামগ্রিক সহযোগিতার আবেদন করে বিএসইসি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading