পূজায় নিরাপত্তাহীনতা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীরও ‘বিচার হবে’: নাহিদ ইসলাম

পূজায় নিরাপত্তাহীনতা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীরও ‘বিচার হবে’: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। বুধবার (৯ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫৫

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও কোনো নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলে আইনিশৃঙ্খলা বাহিনীকেও বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, সারা দেশে নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ প্রশাসন। যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যদি কোথাও কোনো নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে তাহলে শুধু অপরাধীদের নয়, এই দায়িত্বশীলদেরও বিচারের আওতায় আনা হবে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধায় ঢাকার রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এই সতর্কতা বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে উপদেষ্টার চেয়ারে বসা নাহিদ ইসলাম।

সেখানে তিনি বলেন, দেশে এখন নানাবিধ সমস্যা ও সংকট রয়েছে। তার মধ্যেই এবারের দুর্গোৎসব পালিত হচ্ছে। উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয় এবং নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে আমরা সকলেই সজাগ রয়েছি।

‘আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের মধ্যে রয়েছে। তাদের দীর্ঘদিনের যে দাবি-দাওয়া রয়েছে, তা আমরা পূরণের চেষ্টা করছি। নতুন বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না,’ বলেন তিনি।

রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে তারুণ্যের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া নাহিদ বলেন, যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিচার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading