কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৯:৩০

সবজি ও ডিমের বাজারের পাশাপাশি বাড়তির পথে পেঁয়াজের দামও। মাত্র দুইদিনে কেজিতে ১০ টাকা করে বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণের দাম। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, দেশি ও ভারত থেকে আমদানি করা উভয় পেঁয়াজই আছে বাজারে। তবে দাম চড়া। ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা।

দুই দিন আগেও কেজি প্রতি ১০ টাকা হারে কম ছিল পেঁয়াজের দাম।

দাম বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা উদ্যান বাজারের একজন নারী বিক্রেতা বলেন, ‘দাম কেজিতে ১০ টাকা বাড়ছে৷ আমগো কাছে আগের পেঁয়াজ আছে৷ তাই ইন্ডিয়ানটা এখনো ১০০ কইরা বিক্রি করি। আজ আড়তেই পাইকারি ১০৫ টাকা।’

পাশের দোকানি ইসমাইল হোসেনের দাবি, শুধু আড়ৎ নয়, পেঁয়াজের দাম চড়া জেলা পর্যায়ের হাটগুলোতেও৷

ইসমাইল হোসেন বলেন, ‘হাটের বাজার বাড়তি। দেশি পেঁয়াজ ৪৩০০-৪৪০০ টাকা মণ। ওইখান থেকে আড়তে যায়৷ আড়ৎ থেকে আমরা আনি। দাম বাড়ানোর আমরা কেউ না।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading