সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না সরকার: আসিফ

সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না সরকার: আসিফ

উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:০০

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা তুলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।’ সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টে ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। নতুন বাংলাদেশে এটি আর হতে দেওয়া হবে না। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিন এটা হতে দেবো না।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।

তিনি আরও বলেন, শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সব স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি গান পরিবেশনা ও সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরির বিষয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার, প্রশাসনের কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading