আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:৩০

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর আজ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা ১১টা থেকে শুরু হবে এই ড্রাফটের কার্যক্রম।

এর আগে দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটার আছেন তালিকায়। এছাড়া এর সঙ্গে ৫ ক্যাটাগরিতে থাকবেন ৪৪০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ। এ ছাড়া ‘এ’ শেণির বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা মূল্য বরাদ্দ রাখা হয়েছে।

ড্রাফটে দেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৬০ লাখ টাকা। এছাড়া ক্যাটাগরি ‘বি’র ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং আর ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদেরকে ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ক্যাটাগরি ‘বি’র ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলার, এই ক্যাটাগরিতে আছেন ৩৮ জন ক্রিকেটার। ৬৬ জন ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে যার মূল্য ৩০ হাজার ডলার, ২৫ হাজার ডলার মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ১৩৫ জন। আর সবথেকে বেশি ১৮১ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মূল্য ১৫ হাজার ডলার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading