ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৩০

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন; যাদের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

“নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।”

মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান।

তিনি বলেন, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাতে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading