সাকিব ভাই বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন: সাব্বির

সাকিব ভাই বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন: সাব্বির

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৪০

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তা হচ্ছে না। গণমাধ্যমকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এমনটায় জানায়; এছাড়া সাকিব ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলেন, নিরাপত্তাঝুঁকির কারণেই দেশে ফেরা হচ্ছে না তাঁর। এ বিষয়ে এবার মুখ খুলেছেন ক্রিকেটার সাব্বির রহমান।

সাব্বির বলেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘সাকিব ভাই বড় একজন ক্রিকেটার। উনি দেশকে রিপ্রেজেন্ট করছেন অনেকদিন ধরে। বলা যায় যে, উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন। তাই উনি যেটা চেয়েছেন- দেশের মাটিতে বিদায়, এটা অবশ্যই দেওয়া উচিত।’

সাকিবকে দলে রেখেই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরছেন, বুধবার (১৬ অক্টোবর) রাত পর্যন্ত এমন খবরই ছিলো গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ১৬ অক্টোবর রাত থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়।

পরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জানা যায়, সরকারের উচ্চ পর্যায় থেকেই সাকিবকে এখনই দেশে ফেরার বিমান না ধরার পরামর্শ দেয়া হয়েছে। পরে সাকিব নিজেই জানিয়েছেন, নিরাপত্তাঝুঁকির কারণেই দেশে ফেরা হচ্ছে না তাঁর। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে সাকিব বলেন, আপাতত দেশে ফেরা হচ্ছে না।

মিরপুরে নিজের শেষ ম্যাচটি খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর তার সব আয়োজন ঠিকঠাকই ছিল। বাঁহাতি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে বৃহস্পতিবার রওনাও হয়েছিলেন। কিন্তু দুবাইয়ের ট্র্যানজিটে এসে শেষ মুহূর্তে দেশে ফেরার সবুজ সঙ্কেত না পেয়ে ফিরে গেছেন সাকিব। তার দেশে ফেরার খবরে বিরোধীরা বৃহস্পতিবার বিক্ষোভ করেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে।

তারা বিসিবিকে আল্টিমেটাম দিয়ে বলেন, সাকিবকে আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখতে চান না। বিসিবি যদি তাদের দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে তারা মিরপুর ব্লকেড করে ফেলবেন। এমন আল্টিমেটামের একদিন পর সাকিব ভক্তরা শুক্রবার (১৮ অক্টোবর) মিরপুরে জড়ো হন। বৃষ্টি মাথায় নিয়েই বিক্ষোভ করেন তারা। বিশাল ব্যানার নিয়ে তাদের মিছিল চলতে থাকে। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ান মেনে নিবো না।’ ব্যানারে আরও লেখা ছিল, ‘সাকিবের বিরুদ্ধে মব কালচার বন্ধের আহবান।’ তারা চান, সাকিবের নিরপত্তা। সাবেক অধিনায়কের পাশে তারা সবসময় আছেন বলে জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading