গোপালগঞ্জে প্রাইভেটকার-ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে প্রাইভেটকার-ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, আপডেট ১০:৪৫

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) না‌মে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের তিন যাত্রী।

রবিবার (২০ অক্টোবর)সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত জিকরুল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূ‌ত্রে জানা‌ গে‌ছে, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় গিয়ে চালক নিহত হন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading