পররাষ্ট্র সচিবের সঙ্গে শেখ হাসিনার বিষয়ে ‘সুনির্দিষ্ট’ আলোচনা হয়নি: প্রণয় ভার্মা

পররাষ্ট্র সচিবের সঙ্গে শেখ হাসিনার বিষয়ে ‘সুনির্দিষ্ট’ আলোচনা হয়নি: প্রণয় ভার্মা

উত্তরদক্ষিণ। রবিবার (২০ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:০০

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ইন্ডিয়ায় অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ‘সুনির্দিষ্ট’ কোনো আলোচনা না হওয়ারে কথা বলেছেন প্রতিবেশী দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।

রবিবার (২০ অক্টোবর) ওই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কোনো সুনির্দিষ্ট বিষয় নয়। আগামী দিনগুলোতে সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বেশি।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নিয়মিত বৈঠকের অংশ। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। ইন্ডিয়া বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশও ইন্ডিয়ার ওপর নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে ইন্ডিয়ান হাই কমিশনারের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেছে।

সেখানে বলা হয়, ঋণচুক্তির আওতায় থাকা প্রকল্পে জড়িত ইন্ডিয়ান কর্মীদের ফেরা, ইন্ডিয়ান ভিসা কার্যক্রম, সংশোধিত ট্রাভেল ব্যবস্থাপনার (আরটিএ) নবায়ন, গত সপ্তাহে বাংলাদেশ আটক ইন্ডিয়ান জেলেদের দ্রুত সময়ে কনস্যুলার সেবার ব্যবস্থা করা, মধ্য সেপ্টেম্বরে ইন্ডিয়ায় আটক বাংলাদেশিদের প্রত্যাবর্তন এবং ফরেন অফিস কনসালটেশনসহ দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলোর বৈঠক আয়োজনের বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading