নিরাপত্তা শঙ্কার মাঝে মুখ খুললেন আত্মবিশ্বাসী সালমান

নিরাপত্তা শঙ্কার মাঝে মুখ খুললেন আত্মবিশ্বাসী সালমান

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:০০

কয়েক দিন আগে গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে। এ হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।

এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। এরই মধ্যে গত ১৮ অক্টোবর নতুন করে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান।

সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন সালমান খান। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এ শোয়ের শুটিং বন্ধ রাখেননি।

সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বিষয়টি নিয়ে পুরোপুরি নীরব ছিলেন এই নায়ক। অবশেষে মুখ খুললেন সালমান। মূলত, বিগ বসের প্রতিযোগীদের ঝগড়া প্রসঙ্গে নিজের জীবনের পরিস্থিতি তুলে ধরেন তিনি। সালমান খান বলেন, ‘খোদার কসম, আমি আমার জীবনে যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, তা আমাকেই হ্যান্ডেল করতে হবে।’

সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য সালমানকে হত্যার হুমকি দিয়ে গত ১৮ অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে মেসেজ পাঠায়।

বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহারাষ্ট্র সরকার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading