পিআইও’র স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের!

পিআইও’র স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের!

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:৪০

আর্থিকসহ নানা অনিয়মের কারণে মোহাম্মদ আলী (আবির) নামে একজন ভুয়া সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদফতর। এরপর অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জালিয়াতি করে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি করেন তিনি।

এ ঘটনায় লিখিত জবাব চেয়েছে তথ্য অধিদফতর। মোহাম্মদ আলী (আবির) নামসর্বস্ব নিউজটুনারায়নগঞ্জডটকমের চিফ রিপোর্টার। রোববার (২০ অক্টোবর) নিউজটুনারায়নগঞ্জডটকমের সম্পাদক ও প্রকাশকের কাছে এ জবাব চাওয়া হয়েছে।

চিঠির অনুলিপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সচিবালয়)-সহ সংশ্লিষ্টদেরকেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নিউজটুনারায়নগঞ্জডটকম-এর চিফ রিপোর্টার মোহাম্মদ আলী (আবির)-এর বিরুদ্ধে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) ২৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথা অধিদফতরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে গত ২ অক্টোবর তার অনুকূলে বরাদ্দ করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়। পরবর্তীতে এ সাংবাদিক প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি করেন।

এ কার্যকলাপের জন্য কেন তার বিরুদ্ধে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ নিউজটুনারায়নগঞ্জডটকমের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবেনা তার লিখিত জবাব এ পত্র পাওয়ার ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading