কুমিল্লায় অনিষ্পন্ন এনআইডি আবেদন ৬০ হাজার

কুমিল্লায় অনিষ্পন্ন এনআইডি আবেদন ৬০ হাজার

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৯:২০

কুমিল্লা অঞ্চলে ৬০ হাজার অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই এনআইডি আবেদনগুলো সংশোধনের অপেক্ষায় রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাঠপর্যায় থেকে ওঠে আসা প্রতিবেদন অনুযায়ী কুমিল্লা অঞ্চলে ৫৯ হাজার ৬৬৩টি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে। এই অঞ্চলের প্রবাসীরা সংশ্লিষ্ট দেশ থেকে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে আট হাজার ৭৮৬টি। এর মধ্যে সাড়ে তিন হাজারের মতো আবেদন অনুমোদন হয়েছে।

এদিকে গত আট মাসে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এক লাখ ৬২ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে আবেদন অনুমোদন হয়েছে এক লাখ তিন হাজার ৩৯৮ জনের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading