আইসিবি ও ডিপি৭ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
উত্তরদক্ষিণ। সোমবার (২১ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:০০
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) স্পেশাল ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিপি৭ লিমিটেডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তার লক্ষ্যে গত রবিবার (২০ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আইসিবি’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিবি’র মহাব্যবস্থাপক মো. আনোয়ার শামীম, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের ডিজিএম বাবুল চন্দ্র দেবনাথ, আইন বিষয়ক বিভাগের ডিজিএম তোরাব আহম্মদ খান চৌধুরী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের এজিএম মোহাম্মদ ছাদেক আলী ও ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট’র এজিএম মোক্তার হোসেন।
ডিপি৭ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক আহমাদ, পরিচালক মিসেস তাহমিনা নাহার ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/এবি

