ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:৩০

দেশের ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ অক্টোবর ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই আদেশ দেশের ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পরিপালন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড ২২ অক্টোবর (মঙ্গলবার) আদেশে জারি করেছে। আদেশে বলা হয়েছে, সকল তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কিছু বহুজাতিক কোম্পানি-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক। আর এই আদেশের প্রেক্ষিতেই দেশের ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল করতে দিয়েছে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading