ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:০০

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদী বন্দরে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব নেই। তবুও ২ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বেলা ১১টা থেকে বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে, ভোলা-মজুচৌধুরীর হাট রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বরিশালে হালকা বৃষ্টি হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading