রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সালমান এফ রহমানকে

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সালমান এফ রহমানকে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:৫০

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক ওমর ফারুক রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহজাহান মাঝি নামে একজনকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা এই মামলায় গত ২ অক্টোবর তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহ পর ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাটে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading