ছোটবেলার বন্ধুকে ফের বিয়ে করছেন মধুমিতা

ছোটবেলার বন্ধুকে ফের বিয়ে করছেন মধুমিতা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৫১

প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে সেই সম্পর্ক খুব একটা সুখের হয়নি। বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

এরপর নতুন সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। ডিভোর্সের পর এই প্রথম নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন তিনি। আর শুধু পরিচয়ই করালেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন, বিয়ে করার কথাও ভাবছেন ২০২৫ সাল নাগাদ।

দুর্গা পুজার মাঝেই জীবনে আসা ভালোবাসার সঙ্গে পরিচয় করান অভিনেত্রী। মধুমিতা প্রেমে পড়েছেন দেবমাল্য চক্রবর্তীর। অভিনেত্রী আনন্দবাজারকে জানালেন, তারা ছোটবেলার বন্ধু। মাঝে অনেকটা সময় যোগাযোগও ছিল না দুজনের। এরপর হঠাৎই যোগাযোগ। দেখা হওয়ার পর আটকে গেছেন একে-অপরের মায়াতে, ভালোবাসার বাঁধনে।

যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত।

মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।

যদিও সম্পর্ক ভাঙার পরেও একে-অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি এই জুটি। তবে অল্প বয়সেই বিয়ে করা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল মধুমিতার কণ্ঠে।

অভিনেত্রী বলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম।’

দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন, ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি’। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading