এখন ফ্যাসিবাদের মতো আচরণ করলে পরিণতি আরও করুণ হবে : জামায়াত আমির

এখন ফ্যাসিবাদের মতো আচরণ করলে পরিণতি আরও করুণ হবে : জামায়াত আমির

সাদিত কবির । সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:২৪

নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ যদি এখন ফ্যাসিবাদের মতো আচরণ করেন, তাহলে তাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ও কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ ছেড়ে দেবেন না, এ দেশের জনগণও আমাদের ক্ষমা করবেন না। রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন শফিকুর রহমান। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।

বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, খুনি চোররা পালিয়ে জানে বাঁচতে পারবেন না। তারা যতগুলো নিরীহ মানুষকে হত্যা করেছে প্রত্যেকটি হত্যার আমরা ন্যায়বিচার চাই। ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা এ দেশকে ভালোবাসে তারা কখনো খুনি হতে পারে না, মানুষ খুন করতে পারে না। দেশপ্রেমিকরা কখনো পালায় না, পালাতে পারে না। তাহলে কারা পালায়? আপনারা জানেন, আপনারা জেনেছেন, খুনি ও চোররা পালায়। পালিয়ে জানে বাঁচতে পারবেন না। আপনাদেরকে ধরে দেশে ফেরত পাঠাবে। পাপাচাররা কখনো জনতার চোখ ফাঁকি দিতে পারে না।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading