আমেরিকায় নির্বাচন: অর্থনীতির প্রশ্নে ট্রাম্পের দিকে ঝুঁকছে বাইডেনপন্থি ভোটাররা

আমেরিকায় নির্বাচন: অর্থনীতির প্রশ্নে ট্রাম্পের দিকে ঝুঁকছে বাইডেনপন্থি ভোটাররা

উত্তরদক্ষিণ। সোমবার (২৮ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:৩০

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এমন সময়ে সিদ্ধান্তহীন ভোটারদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিন্তু বেড়ে গেছে পক্ষ পরিবর্তন করা ভোটারের সংখ্যা। এই ভোটাররা গতবারের নির্বাচনে যে প্রার্থীকে ভোট দিয়েছিল এবার তাকে আর ভোট নাও দিতে পারে। দেখা যাচ্ছে তেমন সম্ভাবনাই। আর এর কারণ হচ্ছে অর্থনীতি।

চলতি মাসে পরিচালিত রয়টার্স-ইপসোস জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অর্থনীতি ভুল পথে যাচ্ছে মনে করে ৬১ শতাংশ ভোটার। অর্থনীতি সামাল দেওয়ার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানই ভাল বলে মত বেশিরভাগের।

অক্টোবরের রয়টার্স জরিপে দেখা যায়, অর্থনীতির প্রশ্নে ট্রাম্পকে সমর্থন করেছে ৪৬ শতাংশ ভোটার আর কমলা হ্যারিস পেয়েছেন ৩৮ শতাংশ সমর্থন। ফলে সামগ্রিকভাবে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে, গতবারের নির্বাচনে বাইডেনকে ভোট দেওয়া ভোটাররা এখন ট্রাম্পকে ভোট দিতেই মনস্থির করেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading