আন্তর্জাতিক আইন মেনেই ইসরায়েলকে জবাব দেওয়া হবে: ইরান

আন্তর্জাতিক আইন মেনেই ইসরায়েলকে জবাব দেওয়া হবে: ইরান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ অক্টোবর), ২০২৪, আপডেট ১৩:১০

ইসরায়েলের সাম্প্রতিক হামলার উচিত জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। আর আন্তর্জাতিক আইন মেনেই দেওয়া হবে সেই জবাব। এমনটাই বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম মেহের এই তথ্য জানিয়েছে।

সোমবার ইরানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনার বিষয় ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা।

ইরানের দাবি, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে।

এই বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে এই আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার জন্মগত অধিকার রয়েছে ইরানের। জাতিসংঘের সনদের ৫১ নং অনুচ্ছেদে এ অধিকারের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

ইরাভানি বলেন, আমাদের জবাব হবে আইনসিদ্ধ এবং আন্তর্জাতিক আইন মেনেই তা দেওয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading