জাতীয় দলের আংশিক স্কোয়াডে নেই অধিনায়ক জামাল

জাতীয় দলের আংশিক স্কোয়াডে নেই অধিনায়ক জামাল

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, আপডেট ১১:৩০

১৩ ও ১৬ বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এই ১৬ জনের দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া।

বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে ভুটানে। বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেশে ফিরবেন নভেম্বরের ৩ তারিখে। কিংসের ফুটবলাররা দেশে ফিরলে তখন আরো কয়েকজনের নাম প্রকাশ করবেন বাংলাদেশের হেড কোচ।

সন্ধ্যায় নারী সাফের ফাইনাল থাকায় আজ সকালে জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত দলে আছেন মুলত কিংসের বাইরে থাকা অন্য দলের ফুটবলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রিমিয়ার লিগে কোনো দলে নেই। ব্রাদার্স ইউনিয়নে কয়েকদিন অনুশীলন করলেও রেজিষ্ট্রেশন জটিলতা কাটেনি। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন।

১৬ জন ফুটবলার ১ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করবে। ফুটবলাররা সাধারণত ম্যানেজারের কাছে রিপোর্ট করে ক্যাম্পে। বাফুফে নির্বাচন শেষে নতুন কমিটি হওয়ায় ম্যানেজারের নাম ঘোষণা হয়নি। কোচ ব্যক্তিগতভাবে আমের খানকে দুই ম্যাচে ম্যানেজার হিসেবে চান বলে জানা গেছে।

১৬ জনের আংশিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেইন

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading