সব আসনেই প্রার্থী দেবে গণপরিষদ, অংশগ্রহণ থাকবে স্থানীয় নির্বাচনেও: নুর

সব আসনেই প্রার্থী দেবে গণপরিষদ, অংশগ্রহণ থাকবে স্থানীয় নির্বাচনেও: নুর

উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ নভেম্বর), ২০২৪, আপডেট ১৯:০০

আগামী জাতীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি আসনেই ট্রাক প্রতীকে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ডাকসুর সাবের ভিপি নুরুল হক নুর বলেন, আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচন দেবে। সেই নির্বাচনগুলোতেও গণঅধিকার পরিষদ প্রার্থী দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

নুর বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আমরা ছাত্র-জনতা দেশে যে পরিবর্তন এনেছি তা ধরে রাখতে হলে গণঅধিকার পরিষদের তারুণ্যের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগের মতো আবারও কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করুক এটা কোনো ভাবেই হতে দেয়া হবে না। তাই রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার দু বা তিন বছর যে পর্যন্ত সময় নিতে চায় গণঅধিকার পরিষদ তা মেনে নিয়ে সরকারকে সব ধরণের সহযোগিতা করবে। তবে সেই সময়টা যেন সহনীয় পর্যায়ে থাকে।

এছাড়া রাজনীতির নামে দেশে সন্ত্রাসি, চাঁদাবাজি, দখলবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধগতির ভোগান্তিসহ যে নৈরাজ্য চলছে তা বন্ধ না করলে এই সরকার জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন ভিপি নুর।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে। দ্রুত নির্বাচনগুলো দিতে আমরা সরকারের প্রতি দাবি জানাব। আমার ধারণা আগামি ছয় মাস পরেই স্থানীয় সরকার নির্বাচনগুলোর আয়োজন শুরু হয়ে যাবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্থানীয় সরকারের উপজেলা পরিষদ, ইউনয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী থাকবে।

তাই এখন থেকেই জনগণের কাছে নিজেদের তুলে ধরতে ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভিপি নুর।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading