মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ নভেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে একক যাত্রার পাস দেওয়া যথারীতি চালু থাকবে।

শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ফেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এমআরটি কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading