আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করেছে তার উদাহরণ মেয়র শাহাদাত: ফখরুল

আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করেছে তার উদাহরণ মেয়র শাহাদাত: ফখরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৩:১৫

ডা. শাহাদাতের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কীভাবে নির্বাচন করেছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে মেয়র হিসেবে শপথ নেয়া শাহাদাতসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করায় বিচার ব্যবস্থা ও বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।’

আদালতের রায় মেনে শাহাদাতকে শপথ পড়ানোয় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘এভাবেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করেছে।’

ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে নজর রাখার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে এই প্রত্যাশা করি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading