দানবের হাত থেকে বের হতেই মহাদানবের আবির্ভাব: চমক

দানবের হাত থেকে বের হতেই মহাদানবের আবির্ভাব: চমক

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ নভেম্বর , ২০২৪, আপডেট ০৯:৪০

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে নিজের ভাবনার কথা প্রকাশ করতে দেখা যায় তাকে।

রোববার (৩ নভেম্বর) চমক তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছেন। আল্লাহ রক্ষা করো।’

চমক এই স্ট্যাটাস কেন দিয়েছেন, সে বিষয়টি পরিষ্কার করেননি। নেটিজেনদের নানাজন নানা মন্তব্য করছেন। অনেকের দাবি— এটি চমকের ব্যক্তিগত বিষয় হতে।

এরপর অন্য একটি স্ট্যাটাসে চমক বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।’ চমকের এই পোস্টে নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমূলক মন্তব্য ভেসে আসছে তার কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর অল্প দিনের মধ্যেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন চমক। ‘হায়দার’, ‘হাউস নাম্বার-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক, ধারাবাহিক নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading