সাজেক ভ্রমণে পাঁচ শতাধিক পর্যটক প্রথম দিনে

সাজেক ভ্রমণে পাঁচ শতাধিক পর্যটক প্রথম দিনে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৩:৩০

দেড় মাস পর সাজেকে পর্যটক আগমনে খুশি ব্যবসায়ীরা। প্রথম দিন পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও ধীরে ধীরে পর্যটকরা সাজেকমুখী হবে বলে আশা প্রকাশ করছেন তারা। সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়া ১৪টির বেশি রেস্তোরাঁ রয়েছে।

দীর্ঘদিন পর দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র রাঙামাটির সাজেক আবারো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়।
মঙ্গলবার (৫ নবেম্বর) সকালে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি সদর থেকে ছেড়েছে প্রায় ৫০টি জিপ গাড়ি।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাই থোয়াই অং চৌধুরী জয় বলেন, দীর্ঘদিন পর পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারায় ব্যবসায়ীরা খুশি। প্রথম দিন ৪৫০-৬০০ পর্যটক এসেছে। আশানুরূপ না হলেও প্রথম দিন হিসেবে এই সংখ্যা সন্তোষজনক।

তিনি আরও বলেন, হয়তো প্রথমদিকে পর্যটক সংখ্যা কম হলেও ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকরা এলে ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করেন। আর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading