প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল আরও ২৯ সাংবাদিকের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৬:২৫
আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
রোববার (৩ নভেম্বর) তথ্য অধিদপ্তর থেকে এসব কার্ড বাতিল করা হয়েছে। তবে বিষয়টি আজই জানা গেছে।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।
ইউডি/এআর

