ইলেকশন নাইট পার্টিতে অংশ নেবেন ট্রাম্প-কমালা

ইলেকশন নাইট পার্টিতে অংশ নেবেন ট্রাম্প-কমালা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ২২:০০

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেও মিশিগান অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডস এলাকায় শেষ প্রচারণা চালিয়েছেন তিনি।

এর পরপরই সেখান থেকে তিনি ছুটে গেছেন ফ্লোরিডায়। ভোটের দিন মঙ্গলবার সকালেই ফ্লোরিডায় পৌঁছেছেন তিনি। ফ্লোরিডার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে তার। যদিও এর আগে তিনি দিনের শুরুতেই নিজের ভোট দেবেন বলে জানিয়েছিলেন।

মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচে একটি পার্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থীর।

অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকশন নাইট পার্টিতে অংশ নেবেন। ঐতিহ্যবাহী কৃষ্ণাঙ্গ এই ব্শ্বিবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সংগঠন আলফা কাপা আলফার সক্রিয় সদস্য ছিলেন তিনি।

হাওয়ার্ডের ইলেকশন নাইট ছাড়া নির্বাচনের দিন তার আর কোনও কর্মসূচি নেই। রোববার হ্যারিস বলেছিলেন, ‘‘তিনি ডাকযোগে আগাম ভোট দিয়েছেন এবং এটি এখন ক্যালিফোর্নিয়ার পথে রয়েছে।’’

এর আগে, আমেরিকার পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভূক্ত অঞ্চলগুলোতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আমেরিকার এবারের নির্বাচন বেশ ঘটনাবহুল। নির্বাচনের আগে দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কমালা হ্যারিস।

আমেরিকার ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি দিচ্ছে কমালা হ্যারিসের সামনে। কিন্তু সেটি যে খুব সহজে হওয়ার সম্ভাবনা নেই; তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন মতামত জরিপে। নির্বাচনের আগের বেশিরভাগ মতামত জরিপে ২ থেকে ১ পয়েন্টের ব্যবধান দেখা গেছে এই দুই প্রার্থীর মাঝে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading