গুম কমিশনে ১,৬০০’র বেশি অভিযোগ

গুম কমিশনে ১,৬০০’র বেশি অভিযোগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৫ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুম সংক্রান্ত কমিশনে এক হাজার ৬শ’র বেশি অভিযোগ জমা পড়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কমিশন সভাপতি বলেন, এ পর্যন্ত ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাতকার নেয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের কীভাবে গ্রেফতার করবে, তার বিস্তারিত দিক-নির্দেশনা রয়েছে। কিন্তু সেটা অনুসরণ করা হয়নি। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে নেয়ার কথা থাকলেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আইনের তোয়াক্কা না করে আটকে রাখা হতো।

রাজনৈতিক কারণেই বেশিরভাগ ব্যক্তিদের গুম করা হয়েছে জানিয়ে কমিশন সভাপতি বলেন, তবে রাজনৈতিক কারণ ছাড়া স্বপ্রণোদিত হয়ে অভিযোগের বাইরেও অনেককে গুম করা হয়।

গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য সংশ্লিষ্ট এমন প্রশ্নে আজ কমিশন সভাপতি বলেন, সেই সংখ্যাটা এখনো বলা যাবে না। ৭ তারিখ থেকে বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। আমরা সমন ইস্যু করে দিয়েছি। প্রথম দিন সাতজনকে ডাকা হয়েছে। তারপর তিনজন, সাতজন, পাঁচজন এভাবে চলতে থাকবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডিজিএফআই’র সদস্য রয়েছে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ডিজিএফআই, র‌্যাব, ডিবি, সিটিটিসি, সিআইডি ও পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading