সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১২:৫০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় দায়ের হওয়া পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এসব মামলায় গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আনিসুল হককে এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ব্যারিস্টার সুমনকে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় এবং লালবাগ থানার একটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর পর সবাইকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের। পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading