কত বেতন পান আমেরিকার প্রেসিডেন্ট

কত বেতন পান আমেরিকার প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১৩:২৫

কমলা হ্যারিস অথবা ডোনাল্ড ট্রাম্প হতে চলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতা-প্রভাব-আভিজাত্যে পরিপূর্ণ হয় একজন প্রেসিডেন্টের জীবন যাপন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি?

আমেরিকার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন একটা নির্দিষ্ট অংকের বেতন পান। ‘ইউএস কোড’ এর অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৮ লাখ)। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যায় হিসেবে একজন প্রেসিডেন্ট পান ৫০ হাজার ডলার ( বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা)।

আমেরিকার প্রেসিডেন্ট বিনোদন ভাতা হিসেবে বছরে পান ১৯ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ২৩ লাখ টাকার বেশি)।

দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও আমেরিকার প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পেয়ে থাকেন। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা অর্থ বরাদ্দ থাকে না। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। কোনো কারণে প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, শুধুমাত্র একবার পরার পরই সেই পোশাক জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।

আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা) পেয়ে থাকেন। তবে কোনো কোনো প্রেসিডেন্ট এই অর্থ গ্রহণ করেন না। অথবা কম গ্রহণ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading