ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। বুধবার (৬ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০
সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।
তিনি আরও বলেন, ট্রাম্পের এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী।
প্রসঙ্গত, চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি। ফলে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প।
ইউডি/এবি

