পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

উত্তরদক্ষিণ। বুধবার (৬ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও আটজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান। এছাড়া আট এএসপি হলেন- সিআইডির মেহেদী হাসান ঝন্টু, সিআইডির (এপিবিএনে বদলির আদেশপ্রাপ্ত) জিয়াউর রহমান, এসবির আবু মো. ফজলুল করিম, শিল্পাঞ্চল পুলিশের রণজিত কুমার বড়ুয়া, বেতবুনিয়া পিএসটিএসের অপ্পেলা রাজু নাহা, সিআইডির মো. আক্তারুজ্জামান, সিলেট এসএমপির মিজানুর রহমান ও মাধবপুর সার্কেলের আজিজুর রহমান সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরিআইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading