ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ নভেম্বর , ২০২৪, আপডেট ০৭:০০

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৬ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার পর এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এদিকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।

এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading