পদত্যাগ করলেন মানবাধিকার কমিশনের সবাই

পদত্যাগ করলেন মানবাধিকার কমিশনের সবাই

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৭ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ সব সদস্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান বলেন, পুরো কমিশন বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। পরে পদত্যাগপত্র রাষ্ট্রপতি কাছে পাঠানো হয়।

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণটা আমার জানা নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্রে বলা হয়, চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশে আজ আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬ (৪) ধারার বিধান অনুযায়ী আপনার কাছে দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগপত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।

একইভাবে পদত্যাগ করেছেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, বিশ্বজিৎ চন্দ ও তানিয়া হক।

২০২২ সালের ডিসেম্বরে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই কমিশনকে নিয়োগ দেন।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সরকারের বিভিন্ন দপ্তরে পদত্যাগ আর ব্যাপক রদবদল ঘটে। নতুন সরকার গঠনের তিন মাস পর আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া মানবাধিকার কমিশনের সদস্যরাও একসঙ্গে ইস্তফা দিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading