নিখোঁজের ৭ দিন পর নিজ বাড়ির পুকুরে লাশ মিলল মুনতাহার

নিখোঁজের ৭ দিন পর নিজ বাড়ির পুকুরে লাশ মিলল মুনতাহার

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ নভেম্বর , ২০২৪, আপডেট ১৩:৩০

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, আমার শিশু কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম। আজ ভোরে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহের সন্ধান মিলেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল।

তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মুনতাহার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

গত ৩ নভেম্বর প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হন শিশু মুনতাহা। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading