এলসির অর্থ যথাসময়ে শোধ না করলে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

এলসির অর্থ যথাসময়ে শোধ না করলে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

ঋণপত্র বা এলসি খোলার পর সময়মত অর্থ পরিশোধ না করলে সেই ব্যাংকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

এলসির বকেয়া পরিশোধ করতে ব্যাংকগুলোর গড়িমসি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুরের হুঁশিয়ারির পরদিনই এমন নির্দেশনা এল।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে সোমবার ১৭টি ব্যাংকের এমডিদের সঙ্গে সভায় গর্ভনর ব্যাংকগুলোকে এলসি খোলার পর অর্থ পরিশোধে দেরি না করার নির্দেশ দেন।

চাহিদা অনুযায়ী ডলার না পাওয়ায় বছর দুয়েক ধরে এলসি খোলা ও সময়মত সেই এলসির অর্থ পরিশোধ নিয়ে সমস্যায় পড়ে ব্যাংকগুলো। ডলার সংকটে বিভিন্ন শিল্পগোষ্ঠী, বড় কিংবা ছোট কোম্পানির পাশাপাশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা এলসি খোলা ও পরিশোধ নিয়ে জটিলতায় পড়েন। এখন ডলারের সরবরাহ বাড়লেও অনেক ব্যাংক যথাসময়ে এলসির অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ বলছে কোনো কোনো ব্যাংক সময়মত এলসির অর্থ পরিশোধ করছে না। অথচ বর্তমানে ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ বেড়েছে। ব্যাংকগুলোতেও ডলারের অভাব নেই। এসব বিষয় বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে সর্তক করল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading