রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ৭৭ লাখ, মামলা ২১৩১

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ৭৭ লাখ, মামলা ২১৩১

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:৪০

রাজধানী ঢাকার সড়কগুলোতে এখন প্রতিদিনই চলছে ট্রাফিক অভিযান। এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, জরিমানার পাশাপাশি ২১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading