পুঁজিবাজারে বিনিয়োগে ৩ হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি

পুঁজিবাজারে বিনিয়োগে ৩ হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি

উত্তরদক্ষিণ। বুধবার (১৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

পুঁজিবাজারে বিনিয়েোগে ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা পাচ্ছে সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সরকারের গ্যারান্টিতে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ দিচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেয়া হয়।

গভর্নরকে দেওয়া চিঠিতে অর্থ মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি।

তাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবির অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং ঋণের ওপর অর্জিত বা আরোপিত সুদ অথবা এর (আসল ও সুদ) কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে, সরকার যথানিয়মে তা পরিশোধ করবে। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ মাসের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading