ঢাকার সঙ্গে সম্পর্কন্নোয়নে দিল্লির নীতি পরিবর্তন করতে হবে: আমীর খসরু

ঢাকার সঙ্গে সম্পর্কন্নোয়নে দিল্লির নীতি পরিবর্তন করতে হবে: আমীর খসরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪, আপডেট ২৩:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং হস্তক্ষেপের মানসিকতা থেকে বের হতে হবে।

এ সময় বক্তারা অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করেন। তারা বলেন, ভারতের কতৃত্বসুলভ মনোভাবের কারণে ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading