সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্পোরেট প্রভাবমুক্ত হতে হবে: মাহমুদুর রহমান

সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্পোরেট প্রভাবমুক্ত হতে হবে: মাহমুদুর রহমান

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৫ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিপ্লবোত্তর বাংলাদেশে সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্পোরেট প্রভাবমুক্ত হতে হবে। তিনি বলেন, সাংবাদিকদেরকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে। এ ব্যাপারে সম্পাদকদের সজাগ দৃষ্টি রাখার কথাও বলেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর সিটি মার্কেট এলাকায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আযয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে সত্য প্রচার না করতে সাংবাদিকদের ওপর যে চাপ ছিল, তা থেকে মুক্ত হয়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। সত্য প্রচারে আমাদের নির্ভীক হতে হবে

আরপিইউজে সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী,পরিচালক শাকিল ওয়াহেদ এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

মাহমুদুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে সব গণমাধ্যমই ‘গণজাগরণ মঞ্চ’ প্রচার করত। স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদী সরকার তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে নানাভাবে হত্যার চেষ্টা করেছে, আমাকে নির্যাতন করেছে। এতে মামলা হয়। এখন সময় এসেছে। আমাদের স্বাধীন সাংবাদিকতার দিকে ঝুঁকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে স্কাইপ কেলেঙ্কারির অভিযোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের জনক তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/৫৮ ধারায় এক নম্বর আসামি করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। সাইবার নিরাপত্তা আইন তথ্য প্রযুক্তি আইনের সন্তান। আপনারা সাংবাদিকরা এখন এই আইন নিয়ে কোনো কথা বলেন না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading